Saturday, April 13, 2019
"যাকে মন থেকে ভালোবাসা যায়, কেন জানি তার সবকিছুই সুন্দর লাগে ... জীবনের একটা উপন্যাস কিংবা সিনেমার সব রকম চরিত্রেই তাকে অদ্ভূতভাবে মানিয়ে যায় !!
সে যখন এক রোখা হয়ে তাকিয়ে থাকে তখন ভেতরটা টগবগ করে উঠে।মুহূর্তের মধ্যে ঘুমন্ত চোখ জীবন্ত হয়ে উঠে।কিছুতেই দৃষ্টি সরাতে পারা যায়না... মনে হয় একটি যাদুর চোখ আমার দৃষ্টিকে গিলে খাচ্ছে। অদ্ভুত ভাল লাগে তার কাজল কালো হরিণ চোখ!!
সে কাঁদলেও তাকে মায়াবতী লাগে ... অশ্রুর প্রথম ফোঁটাটা টুপ করে পড়ে যাওয়ার আগেই আঙুল দিয়ে তার গাল ছুঁয়ে দিতে ইচ্ছে হয় ... সে হাসলে লাগে রূপবতী ... প্রচন্ড রাগ হয়ে সে অগ্নিমূর্তি ধারণ করলেও তার চোখের ভেতর জ্বল জ্বল করতে থাকা উষ্ণ ভালোবাসা খুঁজে পাওয়া যায় !!
সে যখন আড় চোখা একটু অভিমানে তাকায় ,
তখন হুট করে ইচ্ছে করে মনের DSLR দিয়ে কয়েকটা ছবি তুলে , মনের দেয়ালে ঝুলিয়ে দেই।আর সেই ছবি গুলো দেখেই রাতের পর রাত কাটিয়ে দিতে ইচ্ছে করে!!
প্রেমিকা হিসেবে সে তুলনাহীন একজন ... বউ হিসেবে সে পুরোদস্তুর লক্ষ্মী ... সন্তানের মা হিসেবে সে পৃথিবীর সবচেয়ে মমতাময়ী কেউ !!
তার হাসিতে অন্যরকম এক মায়া লাগে... সে হাসলে তার সুন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়... তার এক ঝিলিক হাসি হাজার বছরের নীরবতাকে থামিয়ে দেয়। তার হাসি দেখে গম্ভীর মানুষটার মনও হেসে দেয়। কোন এক চাঁদনী রাতে, চাঁদও যেন তার হাসিকে ঈর্ষা করে!!
কৃষ্ণচূড়ার লাল রংটার চেয়েও তার ঠোঁটের লিপস্টিকের রং তীব্র রকমের সুন্দর লাগে ... তার কপালের টিপটা সরে গেলে পুরো পৃথিবীটাকেই এদিক সেদিক লাগে ... !!
কপালের উপর চলে আসা এলোমেলো চুলের দিকে তাকালে মনে হয়, বিকেলের দখিনা বাতাস এর বয়ে যাওয়াটা বুঝি সার্থক !!
তাকে আপন ভাবতে অনেক ভালো লাগে।মনে হয় তাকে আপন ভাবার মধ্যে একটা পৃথিবী আছে একটা অন্য রকম পৃথিবী।দুর্মর পৃথিবী! যার আকাশ বাতাস আমার পরিচিত একেবারে তাকে নিগুড় করে কাছে পাবার মত যেন বিশুদ্ধ নিষ্কলুষ বায়ুমন্ডল পেয়ে যায় একবার তাকে আপন ভেবে!!
মন থেকে যাকে ভালোবাসা যায়, সেই মানুষটার প্রতি এই অসম্ভব মুগ্ধতাটুকু কখনো কখনো প্রকাশ করার সৌভাগ্য হয় না ... সব ভাষা প্রকাশ করার জন্য শব্দ আছে, কিন্তু মুগ্ধতার ভাষা প্রকাশ করার জন্য কোন শব্দ গোটা পৃথিবীতে নেই !!
মুগ্ধতাটুকু তাই লুকানো থাকে ... খুব গোপনে, বুকের বাম পাশটায়, চিনচিনে ব্যথার মাঝে ... যত্ন করে লুকানো থাকে !!"
Search
Pages
Popular Posts
-
তোমার ফোলা ফোলা গাল দু'টো আরো চিকন হলে কিংবা চেহারা আর একটু ফর্সা হলে,ঠোটের কোনের ওই অসহ্য হাসিটা আরো সুন্দর হলে কিংবা দেহের বাক গুল...
-
তোমায় খুব দেখতে ইচ্ছে করে! সকাল বেলা যখন ভোরের প্রথম আলো তোমার দু চোখ ছুঁয়ে যায়, তুমি অলস চোখে চেয়ে আবার চোখ বুজ তাই খুব দেখতে ইচ্...
-
আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন ...
-
অনেকেই আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে,রিলেশনে গেলে বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত?রিলেশনে এতো ঝগড়া কেন হয়?আর কেনই বা রিলেশনগুলো টিকে না?প্রেম...
-
আমি আকাশ।আমার বিয়ের 28 দিন। পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছিল আমাদের।আমার বউ হঠাৎ বমি করতে থাকে পরিবারের সবার চাপে পরেই ওকে ডাক্তারের কাছে নিয়...

Bangla Love Sms And Love Tips
ReplyDeleteAndroid trick And Tips